‘শান্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)’ বইয়ে মূলত, রাসূলের জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে তা তুলে ধরা হয়েছে । এ ছাড়াও রয়েছে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কিছু খন্ডচিত্র যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই অনুসরণীয় । মানুষের জীবনঘনিষ্ঠ রাসূলের কিছু বাণীও এতে স্থান পেয়েছে । যার অনুসরণে সত্যিই আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত একজন বান্দাহর জীবনযাপন করা সম্ভব । দ্ব্যর্থহীনভাবে বলা যায়, রাসূলের জীবন বিশাল সমুদ্রের মতো । জীবনের এমন কোনো দিক বা বিভাগ নেই, যা রাসূলের জীবনের মাধ্যমে তুলে ধরা হয়নি । তাইতো তিনি হলেন শেষ নবী ও রাসূল । আর আল্লাহর ঘোষণায় তিনি হলেন মানবজাতির জন্য ‘উসওয়াতুন হাসানা’ বা সর্বোত্তম আদর্শ ।তাই তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের প্রতিনিয়ত অধ্যায়ন করা দরকার । জীবনের বাঁকে বাঁকে কেবল তার অনুসরণের মাধ্যমে পাওয়া সম্ভব একটি শান্তির সমাজ ।
আশা করি, সুধি পাঠক অত্র বই অধ্যায়নের মাধ্যমে রাসূলের সীরাতের উপর জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে তার অনুসরনে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির পথ সুগম হবে, ইনশা’আল্লাহ ।
শান্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)/Ambassador of Peace: The Revered Life of Muhammad (PBUH)
৳ 100 Original price was: ৳ 100.৳ 80Current price is: ৳ 80.
Price Summary
- ৳ 100
- ৳ 80
- 20%
- ৳ 80
- Overall you save ৳ 20 (20%) on this product
| Publisher | Darul Hikmah Publications Limited |
|---|---|
| Author | Md. Abul hasan (মোঃ আবুল হাসান ) |
| Release Date | 3/1/2019 |
| Edition | 2nd |
| Translator | Md. Abul hasan (মোঃ আবুল হাসান ) |
| Editor | Mohammad Nizam Uddin |
| ISBN | 978-984-8063-09-5 |
| Total Page | 112 |
| Binding | Hardcover |
Be the first to review “শান্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)/Ambassador of Peace: The Revered Life of Muhammad (PBUH)” Cancel reply
Related Products
ষষ্ঠ খন্ডঃ মৃত্যু ও কবর
মৃত্যু ও কবর: এই বইটি মৃত্যু এবং কবর সম্পর্কিত ইসলামী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার উপর ভিত্তি করে লেখা হয়েছে। মূল্য: ২০% ছাড়ে ৫৬ টাকা। বইটিতে মৃত্যু এবং কবরের বিভিন্ন দিক, যেমন মৃত্যুর পরের জীবন, কবরের আযাব এবং জান্নাত-জাহান্নামের বিবরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি একটি মূল্যবান সম্পদ যা মুসলিমদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে এবং তাদের ইবাদতকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলে।
হজ্জের সম্বল- হজ্জ ও উমরার ইহরাম এবং ইহরাম অবস্থায় অতি প্রয়োজনীয় জিনিসপত্র
হজ্জের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জামের কম্বো প্যাকেজ – ইহরাম, দোয়ার বই, মিসওয়াক, ব্যাগসহ আরও অনেক কিছু একসাথে। সহজে প্রস্তুত হোন হজ্জ যাত্রার জন্য। সীমিত সময়ের অফার!
সালাত- রবের সাথে বান্দার একান্তে সাক্ষাত
সালাত- রবের সাথে বান্দার একান্তে সাক্ষাত: এই বইটি সালাতের গুরুত্ব এবং আল্লাহর সাথে বান্দার একান্তে সাক্ষাতের উপর ভিত্তি করে লেখা হয়েছে। মূল্য: ২০% ছাড়ে ১৩৬ টাকা। বইটিতে সালাতের বিভিন্ন দিক, যেমন নামাজের পদ্ধতি, দোয়া এবং এর আধ্যাত্মিক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি একটি মূল্যবান সম্পদ যা মুসলিমদের ইবাদতকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলে।
প্রথম খন্ড: কুরআন সালাত ও শিরক/ A book to guide Islamic Speech/Seminar
- Book: Quran Salat O Shirk
- Written by: Sharifa Sayeda
- Author: Writer
- Publisher: Darul Hikmah Publications Ltd.
- First published: August 2004
- Pages: 128
- Cover: Paperback
- ISBN: 984-8285-30
তাওহীদের কাঠগড়ায় শিরক-বিদ’আত
তাওহীদের কাঠগড়ায় শিরক-বিদ’আত: এই বইটি তাওহীদ এবং শিরক-বিদ’আত সম্পর্কিত ইসলামী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার উপর ভিত্তি করে লেখা হয়েছে। মূল্য: ২০% ছাড়ে ২২৭ টাকা। বইটিতে তাওহীদের গুরুত্ব, শিরক এবং বিদ’আতের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি একটি মূল্যবান সম্পদ যা মুসলিমদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে এবং তাদের ইবাদতকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলে।
শিশুর উপহার: আমার ছোটবেলা
শিশুর উপহার
আমার ছোটবেলা
জন্ম থেকে দশ বছরের এলবাম
সংস্করণ: নভেম্বর ২০২২ খ্রিঃ
📑শিশুর পরিচয় সম্পর্কে এখানে তাৎপর্যময় নির্দেশনা রয়েছে। শিশুর জন্ম থেকে ১০টি বছরে একজন শিশুর জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যায়। ঘটনাবহুল #স্মৃতিময় বিষয়গুলো এ বইয়ে লিপিবদ্ধ করে রাখলে আপনার শিশুর পরবর্তী জীবনে অনেক কাজে আসবে।
শিশুর জন্ম থেকে ১০টি বছরে একজন শিশুর জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যায়। ঘটনাবহুল স্মৃতিময় বিষয়গুলো এ বইয়ে লিপিবদ্ধ করে রাখলে আপনার শিশুর পরবর্তী জীবনে অনেক কাজে আসবে।
⚠️ প্রত্যেক বিষয়ে সংশ্লিষ্ট কুরআনের আয়াত অথবা হাদীসের বাংলা অনুবাদসহ উদ্বৃতি বইটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। এ অ্যালবামটি ২০০১ সাল থেকে প্রকাশিত। ইতোমধ্যে অনেক অসাধু প্রকাশনী অসৎ উদ্দ্যেশে সামান্য পরিবর্তন করে বইটি প্রকাশ করেছে। নকল এড়িয়ে এরকম সৃজনশীল বই সংগ্রহের অনুরোধ করছি।
বাংলাদেশের অনেক হাসপাতাল তাদের নাম ও লোগোসহ আমাদের কাছ থেকে “আমার ছোটবেলা” বইটি সংগ্রহ করছে। এবং এতে করে তাদের ডেলিভারি রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সকাল সন্ধার অযীফা
Book Name : সকাল সন্ধার অযীফা
Author : ইমাম দেলোয়ার হোসাইন (Imam Delowar Hossain)
Publisher : Darul Hikmah Publications Limited
Release Date : June – 2023
Edition : 1st
Buy similar products: https://bit.ly/3rdgI5g
Find Latest New Islamic Books : https://shorturl.at/fsKU2
ঠিকানা (Thikana)
ঠিকানা – বাংলাদেশের আইন, অধ্যাদেশ ও রেগুলেশন নির্দেশিকা একটি ব্যাপক গাইড, যা বাংলাদেশের আইন, অধ্যাদেশ এবং রেগুলেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এটি আইনজীবী, শিক্ষার্থী, পেশাজীবী এবং বাংলাদেশের আইনগত কাঠামো সম্পর্কে জানতে আগ্রহী যে কারও জন্য আদর্শ।
ঠিকানা – বাংলাদেশের আইন, অধ্যাদেশ ও রেগুলেশন নির্দেশিকা বইটি ২০% ছাড়ে পাওয়া যাচ্ছে মাত্র ৯৬ টাকা মূল্যে। এটি বাংলাদেশের আইন, অধ্যাদেশ এবং রেগুলেশন নিয়ে একটি পূর্ণাঙ্গ ও সহজবোধ্য গাইড।
তাওহীদ ও শিরক
“তাওহীদ ও শিরক‘ বইটিতে তাওহীদের পরিচয়, তাওহীদের মর্যাদা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা আঙ্গিকে তাওহীদ চর্চা, মানব জীবনে তাওহীদের
প্রভাব এবং শিরকের পরিচয়, কারণ, পরিণাম, আমাদের সমাজে প্রচলিত শিরক ইত্যাদি বিষয়ের আলোচনা করা হয়েছে।
চক্ষু শী্তল সন্তান শিক্ষা ও পরিচর্যা
- Book: Valo Kajer Sufol Mondo Kajer Kufol
- Written by: Imam Delwar Hossain
- Author: Writer
- Publisher: Darul Hikmah Publications Ltd.
- First published: December 2003
- Pages: 288
- Cover: Hard cover
- ISBN: 978-984-8063-42-2
Islamic Microfinance
- Book name: Islamic Microfinance
- Written By: Md. Abdul Hamid Miah
- Author: Md. Abdul Hamid Miah
- Publisher: Principal Publishers Ltd.
- First published: February 2018
- Pages: 328
- Price: 400/- Taka
- ISBN: 978-984-8062-02-9
হাসানা – জীবন গঠনে কুরআনের আহবান
হাসানা – জীবন গঠনে কুরআনের আহ্বান একটি পকেট সাইজের সহজবোধ্য এবং অনুপ্রেরণামূলক ইসলামিক বই। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের শিক্ষা ও নির্দেশনার আলোকে নৈতিকতা ও আত্মউন্নয়নের পথনির্দেশ করে। ছোট আকারের হওয়ায় এটি সহজে বহনযোগ্য এবং প্রতিদিনের জন্য আদর্শ সঙ্গী।
বইটির বৈশিষ্ট্য:
- পকেট সাইজ: সহজে বহনযোগ্য, যেকোনো স্থানে পড়ার উপযোগী।
- কুরআনের শিক্ষা: জীবন গঠনের জন্য কুরআনের মূলনীতি এবং দিকনির্দেশ।
- আত্মউন্নয়ন: নৈতিক উন্নতি এবং আত্মশুদ্ধির জন্য সহায়ক।
- সহজ ভাষা: প্রতিটি পাঠক সহজেই বুঝতে পারবে।
- অত্যন্ত সাশ্রয়ী: পকেটসাইজ হলেও কন্টেন্ট সমৃদ্ধ।
মূল্য:
বইটির মূল্য মাত্র ৩২ টাকা, যা সকলের জন্য সহজলভ্য।
Recently Viewed
সালাত- রবের সাথে বান্দার একান্তে সাক্ষাত
- Salat – the servant’s private meeting with the Lord
- সালাত- রবের সাথে বান্দার একান্তে সাক্ষাত
- Author: Professor A.N.M. Rashid Ahmad Madani
- First Published: May 2023
- Publisher: Darul Hikmah Publication Limited
- ISBN: 978- 984- 8063- 01- 9
- Binding: Papaerback
- Page: 128
- Price: 170/- Taka
মানুষের ওপর আল্লাহর হক অধিকার হলো মানুষ তাঁর ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরীক করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন ইবাদাত হলো সালাত। সালাত সর্বপ্রথম ফরয হওয়া ইবাদাত। অন্য সকল ইবাদাত ফরয হয়েছে যমীনে, জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে। সালাত ফরয হয়েছে সপ্তম আকাশের ওপরে। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে ছিলেন- তখন আল্লাহ সরাসরি সালাত ফরয করেছেন। সালাত- এমন একটি ইবাদাত যাতে বান্দার গোটা দেহ সঞ্চালিত হয়। আর তার সাথে সংযুক্ত করতে হয় কালব তথা হৃদয়কে। দাঁড়ানো, রুকু, সিজদা ও একনিষ্ঠভাবে বসার মাধ্যমে রবের প্রতি বান্দার চরম বিনয়ের প্রকাশ ঘটে। সালাতে বান্দা তার রবের সাথে একান্তে কথা বলে। এমন সালাতই অশ্লীলতা ও অন্যায় থেকে বান্দাকে বিরত রাখে।আবদুল্লাহ বিন আব্বাস (রাদি.) থেকে বর্ণিত, ‘যাকে সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে না। তার এ সালাত আল্লাহ থেকে তার দূরত্ব বাড়ায়।*ইমরান বিন হুসাইন (রাদি.) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বক্তব্য, “নিশ্চয় সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে”- সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন- যাকে তার সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে না, তার জন্য সালাত নেই।” অর্থ্যাৎ তার সালাত হয় না।
এর থেকে এ বিষয়টি স্পষ্ট হলো যে, সালাতের বিধি-বিধান যথাযথ অনুসরণ করে সালাত আদায় করলেই সালাত হবে না। যদি না সালাতের মাধ্যমে সালাতের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। আর তাহলো সালাত সকল ধরনের অশ্লীল কথা ও কাজ এবং অন্যায় ও অপরাধ থেকে বিরত রাখবে।
সালাতের কাঙ্ক্ষিত এ উদ্দেশ্য তখনি অর্জিত হবে, যখন সালাতে বান্দা তাঁর রবকে দেখে। সে রবকে দেখতে না পারলেও তারমধ্যে এ চেতনা জাগ্রত থাকে যে, রব তাকে দেখছে। সালাতে সে তার রবের সাথে একান্তে কথা বলে ।
সালাতের শুরু হয় তাকবীর তাহরীম- আল্লাহু আকবার বলার মাধ্যমে, আর সমাপ্তি হয় সালামের মাধ্যমে। সালাতের মধ্যে বান্দা দাঁড়ায়, রুকু করে, সিজদাহ দেয়, বসে। সালাতের এ চারটি অবস্থানে বান্দা তার রবকে উদ্দেশ্য করে কথা বলে। তাঁর সামনে বিনয়ী হয়। তাঁর প্রতি একনিষ্ঠ হয়। সালাত শেষ করেও কিছু সময় সে বসে থাকে। রবের পবিত্রতা, প্রশংসা ও শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়। রবের যিক্র করে। নিজের মত করে নয় বরং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে ।
সালাত- রবের সাথে বান্দার একান্তে সাক্ষাত বইতে কুরআন ও বিশুদ্ধ সুন্নার আলোকে সালাতের উপর্যুক্ত চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ আমাকে, আমার পরিবারের সকল সদস্যকে এবং সালাত আদায়কারী তাঁর সকল বান্দাকে এমন সালাত আদায় করার তাওফীক দিন, যে সালাত আদায়কারীদের ব্যাপারে তিনি বলেছেন, ‘সফল হয়েছে মুমিনরা, যারা তাদের সালাতে বিনয়ী… যারা নিজেদের সালাতকে হিফাজত তথা সংরক্ষণ করে। তারাই হবে ওয়ারিস, যারা ফিরদাউসের অধিকারী হবে। তারা সেখানে থাকবে স্থায়ীভাবে।’
খুব কাছ থেকে লেখা-লেখিতে আমাকে যিনি প্রেরণা দেন ও সহযোগিতা করেন, তিনি হলেন আমার জীবন সঙ্গিনী ও সহধর্মিনী ফাতেমা রশীদ। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। তাকে, আমাকে, আমাদের দুসন্তান ও তাদের স্ত্রী ও স্বামীকে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করে নিষ্ঠার সাথে তাঁর দাসত্ব ও গোলামী করার তাওফীক দিয়ে উত্তম আবাসস্থল জান্নাতের স্থায়ী অধিবাসী বানান।




















There are no reviews yet.